1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৩:৩৮|
শিরোনামঃ
ইতালির প্রলোভন দেখিয়ে ভিটে বাড়ি সহ ৩৬ লাখ টাকা আত্মসাত মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার মাদারীপুরে আদালতে বন্টন ও ১৪৫ ধারায় মামলা থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগে মাদারীপুরে এক মালয়েশিয়ার প্রবাসী তার স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ মাদারীপুর পূর্ব রাস্তিতে দিন-দুপুরে গৃহবধূকে জিম্মি করে ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট। মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে রোজা পরিবহনের ধাক্কায় অজ্ঞাত এক জন নিহত মাদারীপুরে যুব সমাজের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন মাদারীপুরে ডাকা/তির প্রস্তুতি কালে পিকআপ, চাইনিজ কুড়াল,কাটারসহ আটক -২ পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের বিচার সালিসের মধ্যেই আবার ও সংঘর্ষ থমথমে পরিস্থিতি, অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের বিচার সালিসের মধ্যেই আবার ও সংঘর্ষ থমথমে পরিস্থিতি, অতিরিক্ত পুলিশ মোতায়েন।

নিজস্ব প্রতিবেদক

আজ (১ এপ্রিল ২০২৬), বুধবার
মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের থানতলী ও পাগদী এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত চলা এ সংঘর্ষে এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে ‘চেয়ারে বসা’ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। সেই ঘটনারই সালিশ বৈঠক চলাকালে আবারও তর্ক-বিতর্ক শুরু হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে উভয়পক্ষই বাড়িঘর ভাঙচুর, দোকানপাটে লুটপাটসহ ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে এতে সাংবাদিক ও পুলিশ সহ বেশ কিছু লোক আহত হয়েছেন আহতদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
সংঘর্ষের সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ, ডিবি, র‍্যাবসহ অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযান চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুরো এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। এদিকে সংঘর্ষের পর রাত পর্যন্ত পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত ছিল।
এ ঘটনার তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থান বজায় রেখেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme