1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
শিরোনামঃ
মাদারীপুরে ব্যক্তিগত টাকায় সরকারি পুকুর ভরাট করলেন  ইউপি চেয়ারম্যান Nasir উজিরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাকিম কাজীর মত বিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোল মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোলন কালকিনিতে মাদক সেবনে বাধা দেওয়ায় আহত -৩ নাহিদ তালুকদার ইতালির প্রলোভন দেখিয়ে ভিটে বাড়ি সহ ৩৬ লাখ টাকা আত্মসাত মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার মাদারীপুরে আদালতে বন্টন ও ১৪৫ ধারায় মামলা থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগে মাদারীপুরে এক মালয়েশিয়ার প্রবাসী তার স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ

মাদারীপুরে এক মালয়েশিয়ার প্রবাসী তার স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

মাদারীপুরে এক মালয়েশিয়ার প্রবাসী তার স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে এবার মালয়েশিয়ার বিল্লাল খান নামে এক প্রবাসী তার স্ত্রীর স্বামী নির্যাতনের করুণ কাহিনির ঘটনা ঘটেছে। ১৬ বছরের প্রবাস জীবনে মালয়েশিয়ায় হাড়ভাঙ্গা কঠোর পরিশ্রমের ঘাম ঝরাণো কষ্টার্জিত ২৬ লক্ষ টাকা স্ত্রীর নামে পাঠানো টাকার হদিস না পেয়ে দিশে হারা হয়ে পরেন স্বামী। টাকার হিসাব চাইতে গেলে নিজের পরকিয়া ঢাকতে উল্টো স্বামী মোঃ বিল্লাল খান (৩৮) ও তার আপন বড়ভাই দাদন খান, ভাবী ও ভাতিজার নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন অর্থলোভী স্ত্রী নাসিমা আক্তার (৩২)। বুধবার (১৫ই জুলাই) সাংবাদিকদের কাছে এমন তথ্য ও ভিডিও সাক্ষাতকার প্রদান করে কথাগুলো সরাসরি বলছিলেন মালয়েশিয়া প্রবাসী মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মৃত লাল মিয়া খানের পুত্র মোঃ বিল্লাল খান, তার আপন বড় ভাই ষাটোর্ধ মোঃ দাদন খান সহ উক্ত পরিবারের ভূক্তভোগীরা। ঘটনার বিবরণে জানা যায়, বরিশালের উজিরপুরের বাসিন্দা নাসিমা আক্তার এর সাথে বিল্লাল খানের প্রেমের সম্পর্কের মাধ্যমে ২৬ বছর আগে বিবাহ হয়। এরপর রুটি-রুজির তাগিদে বেল্লাল খান ২০১০ সালের দিকে ১৬ বছর আগে মালয়েশিয়া চলে যান। সেখানে হাড়ভাঙ্গা পরিশ্রম করে কষ্টার্জিত অর্থ ২৬ লাখ টাকা পাঠান। বেল্লাল খান লোক মারফত জানতে পারেন তার স্ত্রী পরকীয়ায় আসক্ত, এ খবর পেয়ে সম্প্রতি বাড়ী এসে ঘটনার সত্যতা পান এবং তার প্রেরিত টাকার হিসাব চাইতে গেলেই ঘটে সব বিপত্তি। টাকার হিসাব না দিয়ে স্ত্রী নাসিমা আক্তার উল্টো তার বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি মাদারীপুর চীফ জুডিশিয়াল আদালতে স্থানন্তরিত হলে বিজ্ঞ আদালত থেকে সকল আসামীরা জামিন পান।

ঘটনার বিবরণে আরও জানা যায়, পরকীয়া ঢাকতে নাসিমা আক্তার বিভিন্ন হুমকি-ধমকি সহ তার স্বামী ও ভাসুর দাদন খানকে নানাবিধ মানসিক হয়রাণি করেন, এমনকি নিজে বিষ খেয়ে আত্মহত্যারও হুমকি দেন, গোয়ালঘরে তিনি আগুন লাগিয়ে দিয়ে ঘরটি সহ একটি গরু আগুনে পুড়িয়ে আহত করেন। নিরুপায় হয়ে পরে গরুটি জবাই করতে বাধ্য হন বেল্লাল খানের পরিবার, এছাড়াও স্ত্রীর খারাপ আচরণ, পরকীয়া অতীষ্ট হয়ে মানসম্মান বাঁচাতে তার স্বামী মূল বাড়ি থেকে নেমে পার্শ্ববতী অন্য জায়গায় বাড়ী করেন । বর্তমানে ঘটনায় উক্ত মামলায় তদন্ত চলছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই মালমগীর হোসেন। মামলার কারণে বেল্লাল খান মালয়েশিয়া যেতে পারছেন না, স্ত্রী কর্তৃক টাকা আত্মসাৎ, সংসারে অশান্তি, ১৮ বছরের ১ ছেলে ও ১২ বছরের ১ কন্যা সম্তানের ভবিষ্যত নিয়ে চিন্তায় তিনি ঘটনার বর্ণনার সময় ক্রন্দনরত কন্ঠে পুলিশের কাছে সত্য উম্মোচন করে ন্যায়বিচার পাবার আকুতি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme