
মাদারীপুরে পৌরসভার রাস্তা আটকে ঘর নির্মাণের অভিযোগ, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি।
নাসির উদ্দীন নাহিদ তালুকদার।
মাদারীপুর সদর থানার নতুন জজ কোট পাসে গোলাবাড়ি গ্রামে মাদারীপুর এ আর হাওলাদার জুটমিল মাঠের পশ্চিম পাশে সরদার বাড়িতে যাতায়াতের পৌরসভার রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি মাঝখানে রেখে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে একদল প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, ঘর নির্মাণের কারণে ছোট এই রাস্তাটি সংকুচিত ও চলাচলের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বিদ্যুতের খুঁটিতে কোনো সমস্যা দেখা দিলে কিংবা তার ঢিলা হয়ে গেলে তা মেরামত করতে বিদ্যুৎকর্মীদের কাজ করতে অসুবিধা হচ্ছে। খুঁটির পাশে মই লাগিয়ে কাজ করার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় বিদ্যুৎ মেরামতের কাজও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, বিদ্যুতের খুঁটিতে রাতে আলোর জন্য স্থাপিত বাতির ব্যবস্থাটিও গত দুই বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে বলে অভিযোগ রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে সড়কটি রাতে পর্যাপ্ত আলোর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
পৌরসভার রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি রেখে এভাবে ঘর নির্মাণের সুযোগ কীভাবে তৈরি হলো
এ অবস্থায় জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা, বিদ্যুতের খুঁটির চারপাশে কাজের উপযোগী জায়গা নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে অকেজো থাকা সড়কবাতি সচল করতে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।