1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৮:৫৭|
শিরোনামঃ
ইতালির প্রলোভন দেখিয়ে ভিটে বাড়ি সহ ৩৬ লাখ টাকা আত্মসাত মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার মাদারীপুরে আদালতে বন্টন ও ১৪৫ ধারায় মামলা থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগে মাদারীপুরে এক মালয়েশিয়ার প্রবাসী তার স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ মাদারীপুর পূর্ব রাস্তিতে দিন-দুপুরে গৃহবধূকে জিম্মি করে ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট। মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে রোজা পরিবহনের ধাক্কায় অজ্ঞাত এক জন নিহত মাদারীপুরে যুব সমাজের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন মাদারীপুরে ডাকা/তির প্রস্তুতি কালে পিকআপ, চাইনিজ কুড়াল,কাটারসহ আটক -২ পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

মাদারীপুর পূর্ব রাস্তিতে দিন-দুপুরে গৃহবধূকে জিম্মি করে ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট।

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

মাদারীপুর পূর্ব রাস্তিতে দিন-দুপুরে গৃহবধূকে জিম্মি করে ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট।

পি.এম. সবুজ,মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাপ্তি এলাকায় দিনদুপুরে এক গৃহবধূকে জিম্মি করে নগদ অর্থ ও প্রায় ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় গৃহবধূকে লোহার রড দিয়ে আঘাত করে আহত করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাপ্তি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব রাপ্তি এলাকার বাসিন্দা ও সরকারি কর্মচারী মো. ইলিয়াস মৃধা সকালে কর্মস্থলে চলে যান। এ সময় তার বড় ছেলে ব্যক্তিগত কাজে পুরান বাজারে এবং ছোট মেয়ে পরীক্ষা দিতে মাদারীপুর সরকারি কলেজে গেলে বাড়িতে একা ছিলেন তার স্ত্রী।
অভিযোগে বলা হয়, দুপুরে অজ্ঞাত তিন ব্যক্তি বসতঘরে প্রবেশ করে পেছন দিক থেকে গৃহবধূর মুখ চেপে ধরে অন্য কক্ষে নিয়ে যায়। পরে তার মুখ কাপড় দিয়ে বেঁধে নগদ টাকা কোথায় রাখা আছে তা জানতে চাপ দেয়। প্রাণভয়ে তিনি টাকার অবস্থান জানিয়ে দিলে অভিযুক্তরা ঘর থেকে নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।
এরপর তারা বাড়িতে থাকা স্বর্ণালংকারের খোঁজ করলে ভুক্তভোগী বাধ্য হয়ে আলমারির চাবি দিয়ে দেন। অভিযোগ অনুযায়ী, আলমারি খুলে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা, যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
লুটপাটের একপর্যায়ে গৃহবধূ চিৎকার করার চেষ্টা করলে দুর্বৃত্তরা সঙ্গে থাকা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে বাড়িতে ফিরে তার ছেলে মাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী মো. ইলিয়াস মৃধা অজ্ঞাত তিনজনকে আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।

সবুজ
মাদারীপুর প্রতিনিধি
তারিখ:০৭-০৭-২০২৬ ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme