1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৬:০০|
শিরোনামঃ
মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাকিম কাজীর মত বিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোল মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোলন কালকিনিতে মাদক সেবনে বাধা দেওয়ায় আহত -৩ নাহিদ তালুকদার ইতালির প্রলোভন দেখিয়ে ভিটে বাড়ি সহ ৩৬ লাখ টাকা আত্মসাত মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার মাদারীপুরে আদালতে বন্টন ও ১৪৫ ধারায় মামলা থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগে মাদারীপুরে এক মালয়েশিয়ার প্রবাসী তার স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ মাদারীপুর পূর্ব রাস্তিতে দিন-দুপুরে গৃহবধূকে জিম্মি করে ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট। মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে রোজা পরিবহনের ধাক্কায় অজ্ঞাত এক জন নিহত মাদারীপুরে যুব সমাজের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩১৪ বার পড়া হয়েছে

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাসির উদ্দীন (নাহিদ) তালুকদার
নিজস্ব প্রতিবেদক মাদারীপুর

পরিবেশের ভারসাম্য রক্ষায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত মধ্য দিয়ে সারা বাংলাদেশের ন্যায়
সম্প্রতি মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানেউপস্থিত ছিলেন পেয়ারপুর ইউনিয়ন সচিব মোঃ ফয়সাল তালুকদার,পেয়ারপুর ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি সহ সমাজসেবক শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত অতিথিরা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
এসময় পেয়ারপুর ইউনিয়নের সচিব মোঃ ফয়সাল তালুকদার বলেন একটি গাছ একটি প্রাণ। পরিবেশকে বাঁচাতে এবং আগামী প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। উপস্থিত বক্তারা তারা আরও বলেন দেশের সবুজায়ন বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে উপস্থিত সকলকে নিজ নিজ বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ও খালি স্থানে গাছ লাগানোর জন্য উৎসাহিত করা হয়।
আয়োজকরা জানান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের পরিধি আরও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme