1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
শিরোনামঃ
মাদারীপুরে ব্যক্তিগত টাকায় সরকারি পুকুর ভরাট করলেন  ইউপি চেয়ারম্যান Nasir উজিরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাকিম কাজীর মত বিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোল মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোলন কালকিনিতে মাদক সেবনে বাধা দেওয়ায় আহত -৩ নাহিদ তালুকদার ইতালির প্রলোভন দেখিয়ে ভিটে বাড়ি সহ ৩৬ লাখ টাকা আত্মসাত মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার মাদারীপুরে আদালতে বন্টন ও ১৪৫ ধারায় মামলা থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগে মাদারীপুরে এক মালয়েশিয়ার প্রবাসী তার স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ

ইতালির প্রলোভন দেখিয়ে ভিটে বাড়ি সহ ৩৬ লাখ টাকা আত্মসাত মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

ইতালির প্রলোভন দেখিয়ে ৩৬ লাখ টাকা আত্মসাত মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার

‎নাসির উদ্দিন (নাহিদ) তালুকদার

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের কুমরাখালি গ্রামের সানোয়ার মোল্লা (২৯) পিতা,মোল্লা আউয়াল ১১মাস আগে স্বপ্নের দেশ ‎ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভিটে বাড়ি সহ প্রায় ৩৬ লাখ টাকা আত্মসাৎ করে নিঃস্ব করে দিয়েছে একটি পরিবারকে স্থানীয় সালিশি করার পরেও সমাধান না পেয়ে তাই দিশেহারা হয়ে আইনের কাছে সমাপন্ন হয়েছেন ভুক্তভোগী, মানবপাচারের অভিযোগে ঐ দম্পতিকে (স্বামী-স্ত্রী) স্বামী দবির আকন স্ত্রী লাকি বেগম, মাদারীপুর সদর উপজেলা কুমারটেক স্থানে তাদের বাড়ি থেকে গ্রেফতার  করেছে পুলিশ। আদালতের আদেশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
‎​মামলা ও আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগীকে উন্নত ভবিষ্যতের আশ্বাস দিয়ে ইতালিতে পাঠানোর কথা বলেন অভিযুক্ত দম্পতি। এর বিপরীতে বিভিন্ন দফায় তারা মোট ৩৬ লাখ টাকা হাতিয়ে নেন। তবে ইতালিতে না পাঠিয়ে ভুক্তভোগীকে প্রতারণামূলকভাবে লিবিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাকে ১১ মাস  আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং তার পরিবারের কাছ থেকে আরও অর্থ আদায়ের চেষ্টা করা হয়।
‎​পরবর্তীতে সেখান থেকে কোনোমতে দেশে ফিরে এসে ভুক্তভোগী তার পাওনা টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টাকা না দিয়ে উল্টো ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকেন। কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী মাদারীপুরের বিশেষ আদালত মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।
‎​আদালতের নির্দেশে আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর মামলার প্রধান দুই আসামি (স্বামী ও স্ত্রী) দবির আকন, ও তার স্ত্রী লাকি বেগম কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
‎​বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্ত কাজ এখনো অব্যাহত রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য উন্মোচিত হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme