1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ২:২৪|
শিরোনামঃ
মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের ৯৫ বছর বয়সের আলেকজান বেগম তার স্বামীর পৈত্রিক ভিটা না পাওয়ায় সংবাদ সম্মেলন। মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের বিচার সালিসের মধ্যেই আবার ও সংঘর্ষ থমথমে পরিস্থিতি, অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের​ কালিবাজারের ঐতিহ্যবাহী খাল পুনখননের দাবিতে মানববন্ধন মাদারীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালিত মাদারীপুর জেলা কালকিনি উপজেলায় জাল টাকা সহ আটক ১ জন। মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ। মাদারীপুরে সন্ত্রাসীদের হামলায় আলমগীর হাওলাদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদারীপুরে সন্ত্রাসীদের হামলায় আলমগীর হাওলাদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক)এর নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাদারীপর পুরাতন বিসিক শিল্পনগরী এলাকায় গৃহবধূ মীম আক্তার হত্যায় অভিযুক্ত,স্বামী রিয়াদ খানের আত্মীয় মাদারীপুর সদর হাসপাতালে চাকরি করেন,বিধায় নিহত মিমের চাচা অভিযোগকারী বলেন এই হত্যার ময়নাতদন্তের রিপোর্ট আমদের সত্য পাওয়া নিয়ে আমরা ভুক্তভোগী পরিবারের শঙ্কায় আছি।

মাদারীপুরের শিবচর উপজেলায় এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার স্বামী আটক

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচর উপজেলায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধারআটক। স্বামী

নাসির উদ্দিন(নাহিদ)তালুকদার
জেলা প্রতিনিধি মাদারীপুর।

মাদারীপুর শিবচর উপজেলায় এক গৃহবধূকে গলা কেটে হত্যারঘটনায় স্বামী আটক করে শিবচর থানা পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
বুধবার(১৪ জানুয়ারি) দিবাগত রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর নাম রোকেয়া বেগম (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোকেয়া বেগম তার স্বামী আবুল মৃধা এবং দুই ছেলে আলী হোসেন ও মোহাম্মদ মিয়ার সঙ্গে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে রোকেয়া বেগমকে গলাকেটে হত্যা করা হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত স্বামী আবুল মৃধাকে আটক করে।
আটককৃত আবুল মৃধা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করলেও কী কারণে স্ত্রীকে হত্যা করেছেন-সে বিষয়ে কোনো স্পষ্ট কারণ জানাতে পারেননি।
এ কারণে হত্যাকাণ্ডটি রহস্যজনক বলে মনে করছে পুলিশ। স্থানীয়দের দাবি, নিহত পরিবারের সঙ্গে চুরি ও নেশাসহ বিভিন্ন অপরাধের সম্পৃক্ততার অভিযোগ দীর্ঘদিনের; তবে এসব বিষয় যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করলেও ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনে আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme