1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:১৭|
শিরোনামঃ
ইতালির প্রলোভন দেখিয়ে ভিটে বাড়ি সহ ৩৬ লাখ টাকা আত্মসাত মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার মাদারীপুরে আদালতে বন্টন ও ১৪৫ ধারায় মামলা থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগে মাদারীপুরে এক মালয়েশিয়ার প্রবাসী তার স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ মাদারীপুর পূর্ব রাস্তিতে দিন-দুপুরে গৃহবধূকে জিম্মি করে ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট। মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে রোজা পরিবহনের ধাক্কায় অজ্ঞাত এক জন নিহত মাদারীপুরে যুব সমাজের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন মাদারীপুরে ডাকা/তির প্রস্তুতি কালে পিকআপ, চাইনিজ কুড়াল,কাটারসহ আটক -২ পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ।

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৮৬ বার পড়া হয়েছে

মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ।

নিজস্ব প্রতিবেদক

অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সংগঠন মাদারীপুর-এর উদ্যোগে অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সংগঠনের আয়োজনে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজারের টলঘরে এ খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত বক্তারা বলেন,মানব কল্যাণ সংগঠন মাদারীপুর,এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ,ছাগল বিতরণ, ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান,
ছাত্র ছাত্রীদের মাঝে খাতা,কলম,স্কুল ব্যাগ, এমনকি অসহায় মানুষদের আর্থিক সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করে আসছে তারই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে আপনাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরমধ্যে নবাগত সদস্য রফিকুল ইসলাম সিপন গ্রীস প্রবাসী তিনি বলেছেন সবার মাঝে সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। আপনারা সকলেই সংগঠনের সকলের জন্য দোয়া করবেন। ঈদ খাদ্য সামগ্রী বিতরণে আর্থীক সহযোগীতা করেছেন মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উপদেষ্টা আবুল ফজল মানু খান, সভাপতি জাকির হোসেন মাতুব্বর,সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মীর,সহ-সভাপতি মাকসুদা শরীফ,সাধারণ সম্পাদক কামাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশ, সদস্য রফিকুল ইসলাম সিপন।

এসময় উপস্থিত ছিলেন,মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উপদেষ্টা সাবেক বিজিবি সদস্য আবুল ফজল মানু খান,সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা শাখার সভাপতি এ্যাড. মশিউর রহমান পারভেজ,আদর্শ কল্যাণ ফোরাম মাদারীপুর এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসকান্দার আলী মাতুব্বর,এপেক্স ক্লাব মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল হক,নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাহাত তালুকদার,টুবিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা শাহীন আহমেদসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme