1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৬:৫৮|
শিরোনামঃ
মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাকিম কাজীর মত বিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোল মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোলন কালকিনিতে মাদক সেবনে বাধা দেওয়ায় আহত -৩ নাহিদ তালুকদার ইতালির প্রলোভন দেখিয়ে ভিটে বাড়ি সহ ৩৬ লাখ টাকা আত্মসাত মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার মাদারীপুরে আদালতে বন্টন ও ১৪৫ ধারায় মামলা থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগে মাদারীপুরে এক মালয়েশিয়ার প্রবাসী তার স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ মাদারীপুর পূর্ব রাস্তিতে দিন-দুপুরে গৃহবধূকে জিম্মি করে ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট। মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে রোজা পরিবহনের ধাক্কায় অজ্ঞাত এক জন নিহত মাদারীপুরে যুব সমাজের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোল

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
    1. মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোলন

নাহিদ তালুকদার
নিজস্ব প্রতিবেদক

মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী পুলিশ ফাঁড়ির সন্নিকটে বসতভিটার জায়গা জবরদখল করে রাতের আঁধারে প্রতিপক্ষের বিরুদ্ধে টিনের ঘর নির্মাণের অভিযোগ করেছে ভূক্তভোগী পরিবার। শনিবার (২১ শে আগষ্ট) সকালে এমন অভিযোগ করেন শ্রীনদী রায়েরকান্দির বাসিন্দা প্রবাসী নজরুল বেপারী বৃদ্ধ পিতা জসিম বেপারী(৭৫) ও তার সত্তর বছর বয়সী বৃদ্ধ মাতা। সরেজমিনে পরিদর্শনে গেলে তারা জানান প্রতিবেশী বাচ্চু বেপারীর পুত্র মাসুদ বেপারী (৪৫) তার লোকজন নিয়ে রাত সাড়ে তিনটার দিকে জোর করে ও কৌঁশলে জায়গা দখল করে এই টিনের ঘর নির্মাণ করেছেন। এসময় তারা পার্শ্ববর্তী শ্রীনদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর সাজেদুল ইসলামকে ফোন দিলে তিনি সেখানে পুলিশ ফোর্স পাঠান এবং ঘটনাস্থানে পুলিশের অবস্থান টের পেয়ে মাসুদ বেপারী ও তার লোকজনকে নিয়ে কৌশলে ঘটনাস্থান ত্যাগ করেন,পড়ে পুলিশ চলে গেলে এবং উক্ত বাড়ীর লোকজন ঘুমিয়ে পড়লে মাসুদ বেপারী রাতেই প্রবাসী নজরুল বেপারীর বসতভিটা দখল করে সেখানে একটি অসমাপ্ত টিনের ঘড় নির্মাণ করে ফেলেন।

এক সাক্ষাতকারে প্রবাসী নজরুল বেপারীর বয়োঃবৃদ্ধ পিতা জসিম বেপারী ও বৃদ্ধ মাতা বলেন, মাসুদ বেপারী এলাকায় মাস্তানি চাদাবাজি করে বেড়ায়, জুয়া ও মাদকের সাথে লিপ্ত। তার ভয়ে সবাই আতঙ্ক থাকে, কেউ তার বিরুদ্ধে যেতে চায় না। তারা আরও বলেন, বাড়ীর জায়গার সকল প্রকার বৈধ কাগজপত্র দেখানোর পরেও মাসুদ বেপারী তার নানার ওয়ারিশ পাবেন- এই ছুঁতোয় কাউকে পরোয়া না করে কৌঁশলে রাতের আঁধারে ঘর নির্মাণ করেছে, পুলিশের বাঁধা সে মানলো না। তার এহেন কার্যকলাপ দেখে ভূক্তভোগীরা আগেই মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ সেখানে সরেজমিনে পরিদর্শনে গিয়ে জোর করে বা অবৈধভাবে জায়গা দখল কিংবা ঘর উঠানো থেকে মাসুদ বেপারীকে বিরত থেকে আইন মেনে চলার নির্দেশনা দিয়ে আসেন, কিন্তু শুক্রবার রাতে সব কিছুকে উপেক্ষা করে রাতের আঁধারেই সে ঘর তৈরী করেছে। এ ব্যাপারে শ্রীনদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপক্টর মোঃ সাজেদুল ইসলামের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে বলেন, ঘর উঠানোর খবরে ফোন পেয়ে তিনি রাত ৩ টার দিকে সেখানে পুলিশ ফোর্স পাঠান, কিন্তু পুলিশ দেখে মাসুদ বেপারী ও তার লোকজনেরা সেখান থেকে সটকে পড়ে। পরে পুলিশ সেখান থেকে ফাঁড়িতে ফিরে এলে সেই সুযোগে ঘরটি নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় কিংবা আদালতে আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়ে পরে ঘটনাস্থল পরিদর্শন করে টিনের ঘর উঠানোর সত্যতা দেখতে পান। সাংবাদিকরা তথ্য নিতে গেলে ভূক্তভোগী পরিবার, স্থানীয় মেম্বার বেল্লাল মুন্সী ও শিরখাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজম খান অকূস্থলে হাজির হয়ে রাতের বেলায় বসতভিটা জবরদখল ও লুকিয়ে অথবা জোর করে ঘর উঠানোর বিষয়টিকে অন্যায় ও বেআইনি বলে উল্লেখ করেন। তারা বলেন, বিষয়টি নিয়ে তারা মাসুদ বেপারী ও প্রবাসী নজরুল বেপারীর পরিবার উভয় পক্ষের কাগজপত্র পরীক্ষা করে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করার জন্য দু-তিন দিনের মধ্যেই স্থানীয় গণমান্য ব্যক্তিদের নিয়ে শালিশ-বৈঠক ডেকে এর সুরাহা করবেন। এসময় মাসুদ বেপারী ও তার লোকজন সেখানে উপস্থিত না হয়ে গা-ঢাকা দেন, পরে তার বাড়ীতে গেলে সেখানেও তাকে পাওয়া যায়নি। এহেন অবস্থার প্রেক্ষিতে বর্তমানে সেখানে পক্ষ-বিপক্ষ তৈরী হয়েছে এবং যে কোনো সময় রক্তপাত কিংবা খুন-জখমের মতো ঘটনা ঘটতে পারে বলে ভূক্তভোগী পরিবার সহ সেখানকার মানুষ আশঙ্কা প্রকাশ করে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা ও অধিক গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme