1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১১:৫৫|
শিরোনামঃ
মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের ৯৫ বছর বয়সের আলেকজান বেগম তার স্বামীর পৈত্রিক ভিটা না পাওয়ায় সংবাদ সম্মেলন। মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের বিচার সালিসের মধ্যেই আবার ও সংঘর্ষ থমথমে পরিস্থিতি, অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের​ কালিবাজারের ঐতিহ্যবাহী খাল পুনখননের দাবিতে মানববন্ধন মাদারীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালিত মাদারীপুর জেলা কালকিনি উপজেলায় জাল টাকা সহ আটক ১ জন। মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ। মাদারীপুরে সন্ত্রাসীদের হামলায় আলমগীর হাওলাদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদারীপুরে সন্ত্রাসীদের হামলায় আলমগীর হাওলাদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক)এর নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাদারীপর পুরাতন বিসিক শিল্পনগরী এলাকায় গৃহবধূ মীম আক্তার হত্যায় অভিযুক্ত,স্বামী রিয়াদ খানের আত্মীয় মাদারীপুর সদর হাসপাতালে চাকরি করেন,বিধায় নিহত মিমের চাচা অভিযোগকারী বলেন এই হত্যার ময়নাতদন্তের রিপোর্ট আমদের সত্য পাওয়া নিয়ে আমরা ভুক্তভোগী পরিবারের শঙ্কায় আছি।

মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক)এর নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক)এর নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা কেন্দ্র (আসক) মাদারীপুর জেলা শাখার উদ্যোগে ২০২৬ ইং সনের নবগঠিত কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সন্ধ্যায় মাদারীপুর শহরের পুরানবাজারস্থ বিসমিল্লাহ ফুড পার্ক চাইনিজ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৬ সালের অনুমোদিত জেলা কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয়। এসময় মানবাধিকার রক্ষা ও আইনি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। উক্ত সংগঠনের মাদারীপুর জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক শরীফ মোঃ ফায়েজুল কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ মশিউর রহমান পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন মাদারীপুর জজকোর্ট এর পিপি ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ শরীফ মোঃ সাইফুল কবীর, অতিরিক্ত জিপি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডঃ সাইফুর রহমান চুন্নু, সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর জেলা শাখার সভাপতি এনায়েত নান্নু, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ এনায়েত হোসেন, সমাজকর্মী ও উক্ত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মিজান ফরাজী, সহ-সভাপতি বায়োজিদ মিয়া, মুরাদ হোসেন, প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ নাজমুল হক বাবু, যুগ্ম- সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, এ্যাডঃ বদরুন নাহার কলি, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফরিদ হোসেন, সদর উপজেলা শাখার সেক্রেটারী জাকির হোসেন মাতুব্বর, সামাজিক সংগঠনের প্রতিনিধি এসকান্দার মাতুব্বর, সোহাগ হাসান, সায়ান সৈকত, হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাদারীপুর জজকোর্টের পিপি এ্যাডঃ শরীফ মোঃ সাইফুল কবীর তার বক্তব্যে বলেন, মানবাধিকার রক্ষায় ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আইন সহায়তা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই ধরনের সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। তিনি উক্ত সংগঠনের মাধ্যমে সমাজের অপেক্ষাকৃত গরীব, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সেবা দেয়ার কথা উল্লেখ করেন, এসময় অতিরিক্ত জিপি এ্যাডঃ সাইফুর রহমান চুন্নু তার বক্তব্যে বলেন, আমরা আসক এর মতো একটি সামাজিক ও মানবিক সংগঠনের সাথে মিলেমিশে কাজ করতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা শাখার সভাপতি এনায়েত নান্নু অত্র সংগঠনের মানবিক সেবামুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সংগনটির পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর-২ আসনের মামনীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী( পিএ) মনিরুল আহসান পিন্টু, জেলা জিয়া পরিষদের সেক্রেটারী শরীফ মহিউদ্দিন হাফিজ,

এসময় আমেরিকা-ইসরাইল কর্তৃক ইরানের উপর চাপিয়ে দেয়া যুদ্ধ দ্রুত বন্ধ সহ সকল ক্ষেত্র মানবাধিকার লংঘন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানানো হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী রেজিষ্টার্ড সংগঠন জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক শফিক স্বপন, মেত্রী মিডিয়া সেন্টারের সেক্রেটারী এস,এম আরাফাত হাসান, এশিয়ান টিভির সাংবাদিক মহসিন তালুকদার, সাংবাদিক প্রিন্স মাহমুদ সবুজ, নাসির উদ্দীন (নাহিদ) তালুকদার, হাবিবুর রহমান সুমন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও ইফতারীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme