1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৯:২১|
শিরোনামঃ
মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাকিম কাজীর মত বিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোল মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোলন কালকিনিতে মাদক সেবনে বাধা দেওয়ায় আহত -৩ নাহিদ তালুকদার ইতালির প্রলোভন দেখিয়ে ভিটে বাড়ি সহ ৩৬ লাখ টাকা আত্মসাত মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার মাদারীপুরে আদালতে বন্টন ও ১৪৫ ধারায় মামলা থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগে মাদারীপুরে এক মালয়েশিয়ার প্রবাসী তার স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ মাদারীপুর পূর্ব রাস্তিতে দিন-দুপুরে গৃহবধূকে জিম্মি করে ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট। মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে রোজা পরিবহনের ধাক্কায় অজ্ঞাত এক জন নিহত মাদারীপুরে যুব সমাজের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

মাদারীপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪৮৫ বার পড়া হয়েছে

মাদারীপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :

মাদারীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস মহান মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হাওলাদার এর নেতৃত্বে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খাইরুল হাসান নিটুল, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম হাওলাদার, সহ-সভাপতি ডাবলু বেপারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চুন্নুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্য ও বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme