1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
শিরোনামঃ
মাদারীপুরে ব্যক্তিগত টাকায় সরকারি পুকুর ভরাট করলেন  ইউপি চেয়ারম্যান Nasir উজিরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাকিম কাজীর মত বিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোল মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোলন কালকিনিতে মাদক সেবনে বাধা দেওয়ায় আহত -৩ নাহিদ তালুকদার ইতালির প্রলোভন দেখিয়ে ভিটে বাড়ি সহ ৩৬ লাখ টাকা আত্মসাত মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার মাদারীপুরে আদালতে বন্টন ও ১৪৫ ধারায় মামলা থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগে মাদারীপুরে এক মালয়েশিয়ার প্রবাসী তার স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

উদ্বোধন হলো মাদারীপুর জেলা সদর মডেল মসজিদ

লাকি আক্তার
বিশেষ প্রতিনিধি

পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন হলো হলো মাদারীপুর সদর মডেল মসজিদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) জুমার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো মাদারীপুর সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।
উদ্বোধনী জুমার নামাজে অংশ নিতে সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে ঢল নামে হাজারো মুসল্লির। ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নামাজ আদায়ে অংশ নেন জেলা প্রশাসক (ডিসি) মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, আলেম-ওলামা এবং সমাজের নানা স্তরের গণ্যমান্য ব্যক্তিরা।
নামাজ শেষে মুসল্লিদের মুখে ছিল তৃপ্তির হাসি ও আনন্দের ছাপ। অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, “এত সুন্দর ও আধুনিক একটি মসজিদে নামাজ আদায় করতে পারা সত্যিই আল্লাহর বিশেষ নিয়ামত। আজ আমাদের মনের একটি বড় আশা পূরণ হলো।”
আধুনিক স্থাপত্যশৈলী ও ইসলামী নকশায় নির্মিত এই মডেল মসজিদে রয়েছে প্রশস্ত নামাজ কক্ষ, নারী মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগসহ বিভিন্ন সুযোগ-সুবিধা। মসজিদটি মাদারীপুরের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সবশেষে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে দোয়া করেন—আল্লাহ যেন আজ আদায় করা সকল নামাজ কবুল করেন এবং এই মসজিদকে দ্বীনের খেদমতে কবুল করেন। আমিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme