1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
শিরোনামঃ
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পি.এম.সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদারীপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামসুন্নাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের অংশগ্রহণে এ অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে কোথাও পানি জমে থাকতে না দেওয়া, পুরোনো টায়ার ও বিভিন্ন পাত্র পরিষ্কার রাখা, ড্রেন-নালা সচল রাখা এবং নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার বিষয়ে সচেতন করা হয়। অভিযানের মূল প্রতিপাদ্য ছিল—‘সচেতন হোন, ডেঙ্গু প্রতিরোধ করুন’। এ সময় নিজের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রীতি দাশের নেতৃত্বে অভিযানে অংশ নেন সিনিয়র শিক্ষক আলী আব্বাস, সুরঞ্জন পান্ডে, শ্যামলী রানী মন্ডল ও দ্বিজেন্দ্রনাথ মন্ডল। এ ছাড়া সহকারী শিক্ষক নাজমুল ইসলাম, সেতু ও আব্দুস সামাদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। অভিযানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতাবোধ জাগ্রত করা এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রিন্স মাহমুদ সবুজ মাদারীপুর জেলা প্রতিনিধি মোবাইল:০১৭১৭৯৮১৬৩২ তারিখ:১৫-১০-২০২৬ ইং মাদারীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল ‎মাদারীপুরে পৌরসভার রাস্তা আটকে ঘর নির্মাণের অভিযোগ, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি। ‎ ‎মাদারীপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, গুরুত্ব পাচ্ছে দরিদ্র পরিবার ‎মাদারীপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, গুরুত্ব পাচ্ছে দরিদ্র পরিবার ‎বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে মাদারীপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। মাদারীপুরে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলন, বসতবাড়ি ও ফসলি জমি ক্ষতির আশঙ্কা মাদারীপুরে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলন, বসতবাড়ি ও ফসলি জমি ক্ষতির আশঙ্কা মাদারীপুরে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলন, বসতবাড়ি ও ফসলি জমি ক্ষতির আশঙ্ক

মাদারীপুর জেলা সদরে মডেল মসজিদ উদ্বোধন।

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৭৪৪ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলা সদরে মডেল মসজিদ উদ্বোধন।

নাসির উদ্দিন(নাহিদ)তালুকদার জেলা প্রতিনিধি মাদারীপুর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) পবিত্র জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো মাদারীপুর সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।
উদ্বোধনী জুম্মার নামাজে অংশ নিতে দুপুর ১২ টা বাজার সাথে সাথেই মসজিদ প্রাঙ্গণে ঢল নামে হাজারো মুসল্লির। ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নামাজ আদায়ে অংশ নেন মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি) মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, আলেম-ওলামা এবং সমাজের নানা স্তরের গণ্যমান্য ব্যক্তিরা।
নামাজ শেষে মুসল্লিদের মুখে ছিল আনন্দের ছাপ। অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, “এত সুন্দর ও আধুনিক একটি মসজিদে নামাজ আদায় করতে পারা সত্যিই আল্লাহর বিশেষ নিয়ামত।

আধুনিক স্থাপত্যশৈলী ও ইসলামী নকশায় নির্মিত এই ৪ তলা বৈশিষ্ট্য মডেল মসজিদে রয়েছে প্রশস্ত নামাজ কক্ষ, নারী মুসল্লিদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগসহ বিভিন্ন সুযোগ-সুবিধা। মসজিদটি মাদারীপুরের ধর্মীয় ও ইসলামিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সবশেষে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন—আল্লাহ যেন কাল কেয়ামত পর্যন্ত আদায় করা সকল মুসল্লিদের নামাজ কবুল করেন এবং এই মসজিদকে দ্বীনের খেদমতে কবুল করেন। আমিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পি.এম.সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদারীপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামসুন্নাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের অংশগ্রহণে এ অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে কোথাও পানি জমে থাকতে না দেওয়া, পুরোনো টায়ার ও বিভিন্ন পাত্র পরিষ্কার রাখা, ড্রেন-নালা সচল রাখা এবং নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার বিষয়ে সচেতন করা হয়। অভিযানের মূল প্রতিপাদ্য ছিল—‘সচেতন হোন, ডেঙ্গু প্রতিরোধ করুন’। এ সময় নিজের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রীতি দাশের নেতৃত্বে অভিযানে অংশ নেন সিনিয়র শিক্ষক আলী আব্বাস, সুরঞ্জন পান্ডে, শ্যামলী রানী মন্ডল ও দ্বিজেন্দ্রনাথ মন্ডল। এ ছাড়া সহকারী শিক্ষক নাজমুল ইসলাম, সেতু ও আব্দুস সামাদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। অভিযানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতাবোধ জাগ্রত করা এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রিন্স মাহমুদ সবুজ মাদারীপুর জেলা প্রতিনিধি মোবাইল:০১৭১৭৯৮১৬৩২ তারিখ:১৫-১০-২০২৬ ইং

© All rights reserved © 2019 bdnews theme