1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
শিরোনামঃ
মাদারীপুরে ব্যক্তিগত টাকায় সরকারি পুকুর ভরাট করলেন  ইউপি চেয়ারম্যান Nasir উজিরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাকিম কাজীর মত বিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোল মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোলন কালকিনিতে মাদক সেবনে বাধা দেওয়ায় আহত -৩ নাহিদ তালুকদার ইতালির প্রলোভন দেখিয়ে ভিটে বাড়ি সহ ৩৬ লাখ টাকা আত্মসাত মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার মাদারীপুরে আদালতে বন্টন ও ১৪৫ ধারায় মামলা থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগে মাদারীপুরে এক মালয়েশিয়ার প্রবাসী তার স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি চাঁদা না দেওয়ার কারণে দোকানে তালা অতঃপর গভীর রাতে দোকানের চুরির ঘটনা ঘটে ঘটনা ঘটে

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৩৬৪ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে হোসেনের হাট এলাকায়, রাসেল সিকদার ও ইয়াসিন হাওলাদার এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। সাইফুল ইসলাম (২৬) নামের এক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন । সাইফুল ইসলাম বহেরাতলা ইউনিয়নের লপ্ত সরকারের চর হোসেনের হাটের একজন অটো পার্টসের ব্যবসায়ী। অভিযোগ সূত্রে জানা যায়, ১৭/০৫/২৫ তারিখ সকালে তার দোকানে গিয়ে রাসেল সিকদার ও ইয়াসিন হাওলাদার ৫,০০০/-টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ার কারনে তারা সাইফুলকে দোকান থেকে জোর পূর্বক বের করে দিয়ে সাটার নামিয়ে তালা লাগিয়ে দেয়। এ ঘটনার তিনদিন পরে ওই বন্ধ দোকানে চুরির ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে আমার দোকানে গিয়ে আমার নিকট হইতে বিভিন্ন অংকের টাকা পয়সা নিত অভিযুক্তরা। এছাড়া বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিত। তারা নেশা করে তাই তাদের সাথে কোন বাকবিতন্ডায় যেতাম না। দোকানে তালা দেওয়ার তিনদিন পর সেই দোকানে সাটারের তালা ভেঙ্গে ১টি hp ল্যাপটপ, ক্যাশবাক্সে থাকা নগদ ৪০,০০০/- টাকা এবং ১,০০,০০০/- টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ পার্টস নিয়া যায়। এ বিষয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি । সাইফুল আরো বলেন শুধু আমার সাথে নয় এ বাজারে আরো অনেকের সাথে এ ধরনের ঘটনা ঘটেছে কিন্তু ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ইয়াসিন হাওলাদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,এই সব অভিযোগ মিথ্যা।

এ বিষয়ে শিক্ষক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির রতন শেখ বলেন অভিযোগ পেয়েছি তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে ঘটনার সততা পাওয়া গেলে আইনানুর ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme