1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১:৩২|
শিরোনামঃ
উল্লাপাড়ায় ঘুমন্ত অবস্থায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা কচুয়ায় একরাতে ৩টি বসতঘরে চুরি,স্বর্ণালংকার ও নগদ টাকা লুডে নে মাদারীপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত মাদারীপুরে এক প্রবাসী যুবক নিখোঁজ হওয়া পরিবারের অভিযোগ মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের ৯৫ বছর বয়সের আলেকজান বেগম তার স্বামীর পৈত্রিক ভিটা না পাওয়ায় সংবাদ সম্মেলন। মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের বিচার সালিসের মধ্যেই আবার ও সংঘর্ষ থমথমে পরিস্থিতি, অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের​ কালিবাজারের ঐতিহ্যবাহী খাল পুনখননের দাবিতে মানববন্ধন মাদারীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালিত মাদারীপুর জেলা কালকিনি উপজেলায় জাল টাকা সহ আটক ১ জন। মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ।

মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার।

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র
ও ককটেল উদ্ধার।

নাসির উদ্দীন(নাহিদ) তালুকদার

মাদারীপুরে সদর উপজেলার মোস্তফাপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার গভীর রাতে প্রায় ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদারীপুর সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন মোনায়েম শারজিলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযানে অংশ নেয়।
সেনা সূত্র জানায়, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বড়মেহের গ্রামের ইদ্রিস হাওলাদার তার নিজ বাড়ির বাগান ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মজুদ রেখেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইদ্রিস হাওলাদারসহ তার সহযোগীরা পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল, ৯৪টি বল্লম, ৩৩টি ঢাল, ৪টি চাপাতি, ৩টি রামদা এবং ২টি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানাকে অবহিত করা হয়েছে। পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme