1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news

মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক।

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক।

নাহিদ তালুকদার
মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলার ঘট মাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামে সুমি আক্তার (নাম) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর সদর থানা পুলিশ তার শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করেন।

নিহত সুমি ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে।

নিহতের স্বজনদের অভিযোগ, প্রায় আড়াই বছর আগে সদর উপজেলার ঘট মাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। সম্প্রতি শ্বশুরবাড়ির লোকজন সুমির পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন বলেও অভিযোগ স্বজনদের। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হতো বলে দাবি পরিবারের।

স্বজনদের অভিযোগ, রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সুমিকে মারধর করে শ্বাসরোধ করে হত্যা করা করে। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত স্বামী আকবর হাওলাদারসহ শ্বশুরবাড়ির অন্যরা পালিয়ে যান বলে দাবি করেন তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme