
প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী কোনো পুকুর বা জলাশয়ের স্বাভাবিক চরিত্র পরিবর্তন কিংবা তা ভরাট করা আইনত নিষিদ্ধ। উচ্চ আদালতের বিভিন্ন রায়েও পুকুর ও জলাশয় সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এসব বিধিনিষেধ উপেক্ষা করে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৪৬ নম্বর চরনাচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন একটি পুকুর ব্যক্তিগত অর্থে ভরাটের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
#মাদারীপুর_কালিকাপুর #BreakingNews #viral #everyone #NewsUpdate #everyonefollowers