1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৮:২৪|
শিরোনামঃ
মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাকিম কাজীর মত বিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোল মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোলন কালকিনিতে মাদক সেবনে বাধা দেওয়ায় আহত -৩ নাহিদ তালুকদার ইতালির প্রলোভন দেখিয়ে ভিটে বাড়ি সহ ৩৬ লাখ টাকা আত্মসাত মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার মাদারীপুরে আদালতে বন্টন ও ১৪৫ ধারায় মামলা থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগে মাদারীপুরে এক মালয়েশিয়ার প্রবাসী তার স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ মাদারীপুর পূর্ব রাস্তিতে দিন-দুপুরে গৃহবধূকে জিম্মি করে ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট। মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে রোজা পরিবহনের ধাক্কায় অজ্ঞাত এক জন নিহত মাদারীপুরে যুব সমাজের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের​ কালিবাজারের ঐতিহ্যবাহী খাল পুনখননের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪২২ বার পড়া হয়েছে

মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের​ কালিবাজারের ঐতিহ্যবাহী খাল পুনখননের দাবিতে মানববন্ধন

​মোঃ নাসির উদ্দীন(নাহিদ) তালুকদার
​জেলা প্রতিনিধি মাদারীপুর।

মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিবাজারের মধ্য দিয়ে প্রবাহিত জনগুরুত্বপূর্ণ খালটি জরুরি ভাবে পুনখনন ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও গণদাবি উত্থাপন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সোমবার (৩০ মার্চ) কালিবাজার এলাকায় আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
​মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের প্রমত্তা এই খালটি বর্তমানে দখল ও ময়লা ফেলে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে ব্যাহত হচ্ছে না, স্থানীয় কৃষি ও ব্যবসা-বাণিজ্য। দ্রুত এই খালটি খনন করা না হলে কালিবাজারের ঐতিহ্য ও পরিবেশ হুমকির মুখে পড়বে।এই ​কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী সৈয়দ এনায়েত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান, ব্যবসায়ী ইসলাম জমাদ্দার, সাখাওয়াত হোসেন লিটন, মোঃ সাইদুর রহমান মুন্সীসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য এবং জেলা প্রশাসককে এই জনহিতকর কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme