1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:০৫|
শিরোনামঃ
শিবচরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি – ১ চুপিচুপি প্রেস ক্লাব কমিটি গঠন: মাদারীপুরে সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ​মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে সাধারণ সাংবাদিকদের অন্ধকারে রেখে ‘চুপিচুপি’ প্রেস ক্লাবের পকেট কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে এবং কোনো প্রকার সাধারণ সভা বা উন্মুক্ত আলোচনা ছাড়াই এই কমিটি ঘোষণা করায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মনে চরম ক্ষোভ ও তীব্র অসন্তোষ বিরাজ করছে। ​স্থানীয় সাংবাদিকদের দাবি, একটি চক্র নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পেশাদার ও মাঠপর্যায়ের সাংবাদিকদের বাদ দিয়ে এই পকেট কমিটি গঠন করেছে। দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় সাংবাদিকদের মূল্যায়ন না করে, এভাবে গোপনে কমিটি ঘোষণা করায় মাদারীপুরের সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। ​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবীণ ও মাঠপর্যায়ের সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন: ​”প্রেস ক্লাব সাংবাদিকদের ঐক্যের প্রতীক। কিন্তু কোনো ধরনের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া না মেনে, গোপনে যে কমিটি করা হয়েছে—তা আমরা মানি না। অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল করে সর্বসম্মতিক্রমে একটি গণতান্ত্রিক ও সর্বজনীন কমিটি গঠন করতে হবে।” ​সাংবাদিকদের একাংশের অভিযোগ, এই “পকেট কমিটি”র পেছনে কিছু সুবিধাবাদী মহলের হাত রয়েছে, যারা মাদারীপুরের মুক্ত সাংবাদিকতার কণ্ঠরোধ করতে চায়। ​এ বিষয়ে সাধারণ সাংবাদিকরা দ্রুতই একতাবদ্ধ হয়ে তীব্র প্রতিবাদ কর্মসূচি এবং এই পকেট কমিটি বাতিলের দাবিতে জরুরি সভার ডাক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। উল্লাপাড়ায় ঘুমন্ত অবস্থায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা কচুয়ায় একরাতে ৩টি বসতঘরে চুরি,স্বর্ণালংকার ও নগদ টাকা লুডে নে মাদারীপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত মাদারীপুরে এক প্রবাসী যুবক নিখোঁজ হওয়া পরিবারের অভিযোগ মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের ৯৫ বছর বয়সের আলেকজান বেগম তার স্বামীর পৈত্রিক ভিটা না পাওয়ায় সংবাদ সম্মেলন। মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের বিচার সালিসের মধ্যেই আবার ও সংঘর্ষ থমথমে পরিস্থিতি, অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের​ কালিবাজারের ঐতিহ্যবাহী খাল পুনখননের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে ধানের শীষ ওস্বতন্ত্র প্রার্থী কলস প্রতিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ,আহত- ১০

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬৩ বার পড়া হয়েছে

মাদারীপুরে ধানের শীষ ওস্বতন্ত্র প্রার্থী কলস প্রতিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ,আহত- ১০

নাসির উদ্দীন(নাহিদ)তালুকদার
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া ধানের শীষ মার্কার সমার্থক ও স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যর কলস মার্কার সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়

আজ(০৪ ফেব্রুয়ারী) বুধবার দুপুর ১২ টার দিকে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালির বাজারে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যর কলস প্রতিকের নির্বাচনী গণসংযোগকালে এ হামলার ঘটনা ঘটে। হামালয় আহতরা হলেন, বেল্লাল বেপারি,এ্যাডভোকেট মহিদুল ইসলাম মাতুব্বর সহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য তার সমর্থকদের নিয়ে কালিরবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী জাহান আলী মিয়া (ধানের শীষ প্রতীক) এর সমর্থকরা মুখোমুখি অবস্থানে নিয়ে নিজ নিজ প্রতিকের স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয়। প্রথমে ধাক্কাধাক্কির একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে । হামলার ঘটনায় আহত একজনকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে, বাকিদেরকে মাদারীপুর জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এঘটনার পর থেকে কালিরবাজার ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে সেনাবাহিনী,র‍্যাব এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ধানের শীষ প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করে জানান,স্বতন্ত্র প্রার্থী কলস মার্কা কর্মিরা আমাদের নির্বাচনী ক্যাম ভাঙচুর করে এবং আমাদের প্রার্থী ধানের শীষের প্রতীকের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেছে।

এ ঘটনায় স্বতন্ত্র কলস মার্কা প্রতিকের প্রার্থী মিল্টন বৈদ্য উল্টো ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন,তারা আমাদের কর্মী ও আমার উপর হামলা করেছে এবং আমার অবস্থান ভালো হওয়ায় এই হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার আমি সঠিক বিচার চাই।

এবিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে সংঘর্ষের স্থানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

চুপিচুপি প্রেস ক্লাব কমিটি গঠন: মাদারীপুরে সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ​মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে সাধারণ সাংবাদিকদের অন্ধকারে রেখে ‘চুপিচুপি’ প্রেস ক্লাবের পকেট কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে এবং কোনো প্রকার সাধারণ সভা বা উন্মুক্ত আলোচনা ছাড়াই এই কমিটি ঘোষণা করায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মনে চরম ক্ষোভ ও তীব্র অসন্তোষ বিরাজ করছে। ​স্থানীয় সাংবাদিকদের দাবি, একটি চক্র নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পেশাদার ও মাঠপর্যায়ের সাংবাদিকদের বাদ দিয়ে এই পকেট কমিটি গঠন করেছে। দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় সাংবাদিকদের মূল্যায়ন না করে, এভাবে গোপনে কমিটি ঘোষণা করায় মাদারীপুরের সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। ​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবীণ ও মাঠপর্যায়ের সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন: ​”প্রেস ক্লাব সাংবাদিকদের ঐক্যের প্রতীক। কিন্তু কোনো ধরনের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া না মেনে, গোপনে যে কমিটি করা হয়েছে—তা আমরা মানি না। অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল করে সর্বসম্মতিক্রমে একটি গণতান্ত্রিক ও সর্বজনীন কমিটি গঠন করতে হবে।” ​সাংবাদিকদের একাংশের অভিযোগ, এই “পকেট কমিটি”র পেছনে কিছু সুবিধাবাদী মহলের হাত রয়েছে, যারা মাদারীপুরের মুক্ত সাংবাদিকতার কণ্ঠরোধ করতে চায়। ​এ বিষয়ে সাধারণ সাংবাদিকরা দ্রুতই একতাবদ্ধ হয়ে তীব্র প্রতিবাদ কর্মসূচি এবং এই পকেট কমিটি বাতিলের দাবিতে জরুরি সভার ডাক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

© All rights reserved © 2019 bdnews theme