1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
শিরোনামঃ
মাদারীপুরে ব্যক্তিগত টাকায় সরকারি পুকুর ভরাট করলেন  ইউপি চেয়ারম্যান Nasir উজিরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাকিম কাজীর মত বিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোল মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোলন কালকিনিতে মাদক সেবনে বাধা দেওয়ায় আহত -৩ নাহিদ তালুকদার ইতালির প্রলোভন দেখিয়ে ভিটে বাড়ি সহ ৩৬ লাখ টাকা আত্মসাত মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার মাদারীপুরে আদালতে বন্টন ও ১৪৫ ধারায় মামলা থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগে মাদারীপুরে এক মালয়েশিয়ার প্রবাসী তার স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ

মাদারীপুরে অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩১ বার পড়া হয়েছে

মাদারীপুরে অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে অগ্রণী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) শহরের ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি, ফরিদপুর সার্কেল, ফরিদপুর-এর মহাব্যবস্থাপক জনাব সুপ্রভা সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক জনাব সাবিনা সুলতানা, উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (ফরিদপুর অঞ্চল) জনাব মোঃ মহিদুর রহমান এবং উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (গোপালগঞ্জ অঞ্চল) জনাব মোঃ মশিউল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি, মাদারীপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মোহাম্মদ আলম হাকিম।
দিনব্যাপী আয়োজিত বিভিন্ন ক্রীড়া ইভেন্টে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং প্রাতিষ্ঠানিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক, নিউমার্কেট শাখা, মাদারীপুর—জনাব মোঃ আসাদুজ্জামান। তাঁর প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজনটি আরও সুশৃঙ্খল ও উপভোগ্য হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme