1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:৪৮|
শিরোনামঃ
চুপিচুপি প্রেস ক্লাব কমিটি গঠন: মাদারীপুরে সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ​মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে সাধারণ সাংবাদিকদের অন্ধকারে রেখে ‘চুপিচুপি’ প্রেস ক্লাবের পকেট কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে এবং কোনো প্রকার সাধারণ সভা বা উন্মুক্ত আলোচনা ছাড়াই এই কমিটি ঘোষণা করায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মনে চরম ক্ষোভ ও তীব্র অসন্তোষ বিরাজ করছে। ​স্থানীয় সাংবাদিকদের দাবি, একটি চক্র নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পেশাদার ও মাঠপর্যায়ের সাংবাদিকদের বাদ দিয়ে এই পকেট কমিটি গঠন করেছে। দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় সাংবাদিকদের মূল্যায়ন না করে, এভাবে গোপনে কমিটি ঘোষণা করায় মাদারীপুরের সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। ​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবীণ ও মাঠপর্যায়ের সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন: ​”প্রেস ক্লাব সাংবাদিকদের ঐক্যের প্রতীক। কিন্তু কোনো ধরনের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া না মেনে, গোপনে যে কমিটি করা হয়েছে—তা আমরা মানি না। অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল করে সর্বসম্মতিক্রমে একটি গণতান্ত্রিক ও সর্বজনীন কমিটি গঠন করতে হবে।” ​সাংবাদিকদের একাংশের অভিযোগ, এই “পকেট কমিটি”র পেছনে কিছু সুবিধাবাদী মহলের হাত রয়েছে, যারা মাদারীপুরের মুক্ত সাংবাদিকতার কণ্ঠরোধ করতে চায়। ​এ বিষয়ে সাধারণ সাংবাদিকরা দ্রুতই একতাবদ্ধ হয়ে তীব্র প্রতিবাদ কর্মসূচি এবং এই পকেট কমিটি বাতিলের দাবিতে জরুরি সভার ডাক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। উল্লাপাড়ায় ঘুমন্ত অবস্থায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা কচুয়ায় একরাতে ৩টি বসতঘরে চুরি,স্বর্ণালংকার ও নগদ টাকা লুডে নে মাদারীপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত মাদারীপুরে এক প্রবাসী যুবক নিখোঁজ হওয়া পরিবারের অভিযোগ মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের ৯৫ বছর বয়সের আলেকজান বেগম তার স্বামীর পৈত্রিক ভিটা না পাওয়ায় সংবাদ সম্মেলন। মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের বিচার সালিসের মধ্যেই আবার ও সংঘর্ষ থমথমে পরিস্থিতি, অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের​ কালিবাজারের ঐতিহ্যবাহী খাল পুনখননের দাবিতে মানববন্ধন মাদারীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালিত মাদারীপুর জেলা কালকিনি উপজেলায় জাল টাকা সহ আটক ১ জন।

মাদারীপুরে বাপ দাদার পৈত্রিক জমি থেকে উচ্ছেদ করার জন্য নারীসহ পরিবারের ওপর সন্ত্রাসী হামলা।

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৪৩৯ বার পড়া হয়েছে

মাদারীপুরে বাপ দাদার পৈত্রিক জমি থেকে উচ্ছেদ করার জন্য নারীসহ পরিবারের ওপর সন্ত্রাসী হামলা।

নাসির উদ্দিন(নাহিদ)তালুকদার
জেলা প্রতিনিধি মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের নতুন মাদারীপুর এলাকায় পারিবারিক জমি দখলকে কেন্দ্র করে এক তরুণী ও তার মায়ের ওপর সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী আফরিন ইসলাম তরণী (২১) বলেন আমি মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের নতুন মাদারীপুর এলাকার বাসিন্দা। তিনি জানান, তার বাবা শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করায় একই এলাকার কয়েকজন আত্মীয় তাদের বসতবাড়ির সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। এ নিয়ে পারিবারিক বিরোধ চলমান রয়েছে,

গত ১ জানুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে মো. টিটু হাওলাদার, মো. সোহেল হাওলাদার, হাচেন মুন্সী, মো. মিরাজ হাওলাদার ও মো. হানিফ চৌকিদারসহ অজ্ঞাতনামা আরও ২–৩ জন তাদের বসতবাড়ির উঠানে অনধিকার প্রবেশ করে তাদের উদ্দেশ্যে গালিগালাজ শুরু করে। এতে বাধা দিলে অভিযুক্তরা আফরিন ইসলাম তরণীর ওপর হামলা চালায়।
এক পর্যায়ে অভিযুক্তরা লোহার রড দিয়ে আঘাত করে তাকে হত্যার চেষ্টা করে। এতে তিনি গুরুতর আহত হন। একই সঙ্গে তার হাত-পা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তার মা সাহিনুর আক্তারকেও মারধর করা হয়। হামলার সময় ভুক্তভোগীর শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
স্থানীয়দের সহায়তায় মা-মেয়ে প্রাণে রক্ষা পান। পরে গুরুতর আহত অবস্থায় আফরিন ইসলাম তরণী কে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগের সময় বাড়ি ছেড়ে যেতে হুমকি দেয় এবংবাড়ি ছেড়ে না গেলে প্রাণনাশের ভয় দেখায়। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

চুপিচুপি প্রেস ক্লাব কমিটি গঠন: মাদারীপুরে সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ​মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে সাধারণ সাংবাদিকদের অন্ধকারে রেখে ‘চুপিচুপি’ প্রেস ক্লাবের পকেট কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে এবং কোনো প্রকার সাধারণ সভা বা উন্মুক্ত আলোচনা ছাড়াই এই কমিটি ঘোষণা করায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মনে চরম ক্ষোভ ও তীব্র অসন্তোষ বিরাজ করছে। ​স্থানীয় সাংবাদিকদের দাবি, একটি চক্র নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পেশাদার ও মাঠপর্যায়ের সাংবাদিকদের বাদ দিয়ে এই পকেট কমিটি গঠন করেছে। দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় সাংবাদিকদের মূল্যায়ন না করে, এভাবে গোপনে কমিটি ঘোষণা করায় মাদারীপুরের সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। ​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবীণ ও মাঠপর্যায়ের সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন: ​”প্রেস ক্লাব সাংবাদিকদের ঐক্যের প্রতীক। কিন্তু কোনো ধরনের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া না মেনে, গোপনে যে কমিটি করা হয়েছে—তা আমরা মানি না। অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল করে সর্বসম্মতিক্রমে একটি গণতান্ত্রিক ও সর্বজনীন কমিটি গঠন করতে হবে।” ​সাংবাদিকদের একাংশের অভিযোগ, এই “পকেট কমিটি”র পেছনে কিছু সুবিধাবাদী মহলের হাত রয়েছে, যারা মাদারীপুরের মুক্ত সাংবাদিকতার কণ্ঠরোধ করতে চায়। ​এ বিষয়ে সাধারণ সাংবাদিকরা দ্রুতই একতাবদ্ধ হয়ে তীব্র প্রতিবাদ কর্মসূচি এবং এই পকেট কমিটি বাতিলের দাবিতে জরুরি সভার ডাক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

© All rights reserved © 2019 bdnews theme