
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে মাদারীপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
নাসির উদ্দীন নাহিদ তালুকদার
মাদারীপুর
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাদারীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ অক্টোবর, ২০২৬) জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, মাদারীপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ও কনফারেন্স রুমে এসব কর্মসূচি পালন করা হয়।
সকাল আনুমানিক ১০:১৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে সকাল ১০:৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে শিক্ষকদের অধিকার ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মজিনা আক্তার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
চৌধুরী মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
মো: কামাল হোসাইন, জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব)
জনাব মুহাম্মদ ফজলে এলাহী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধি, শিক্ষকবৃন্দ এবং সুধীজনসহ বিভিন্ন স্থানের লোকজন ছিলেন।
আলোচনা সভায় আহ্বায়ক মহোদয়সহ অন্যান্য বক্তাগণ শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষকদের সর্বাত্মক অধিকার সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।