1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news

মাদারীপুরে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলন, বসতবাড়ি ও ফসলি জমি ক্ষতির আশঙ্কা

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মাদারীপুরে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলন, বসতবাড়ি ও ফসলি জমি ক্ষতির আশঙ্কা

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের প্রেম ব্রিজ সংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আত্মঘাতী ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাজন হাওলাদার সিন্ডিকেটের মাধ্যমে এভাবে বালু উত্তোলন করে যাচ্ছে।

স্থানীয়রা জানান,আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে আশপাশের মাটির তলদেশ থেকেও বালু সরে যাচ্ছে। এতে মাটির নিচে ফাঁকা সৃষ্টি হয়ে ভবিষ্যতে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি ডেবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যাহত থাকলে এলাকার পরিবেশ, কৃষিজমি ও স্থানীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি বিদ্যালয়ের আশপাশের স্থাপনা ও বসতবাড়ির নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত বিষয়টি তদন্ত করে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অবৈধতা যাচাই এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ফসলি জমি ও বসতবাড়ির সম্ভাব্য ক্ষতি ঠেকাতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme