1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৬:৫৯|
শিরোনামঃ
মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাকিম কাজীর মত বিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোল মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোলন কালকিনিতে মাদক সেবনে বাধা দেওয়ায় আহত -৩ নাহিদ তালুকদার ইতালির প্রলোভন দেখিয়ে ভিটে বাড়ি সহ ৩৬ লাখ টাকা আত্মসাত মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার মাদারীপুরে আদালতে বন্টন ও ১৪৫ ধারায় মামলা থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগে মাদারীপুরে এক মালয়েশিয়ার প্রবাসী তার স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ মাদারীপুর পূর্ব রাস্তিতে দিন-দুপুরে গৃহবধূকে জিম্মি করে ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট। মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে রোজা পরিবহনের ধাক্কায় অজ্ঞাত এক জন নিহত মাদারীপুরে যুব সমাজের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

মাদারীপুরে যুব সমাজের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩০০ বার পড়া হয়েছে

মাদারীপুরে যুব সমাজের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

নাসির উদ্দীন (নাহিদ) তালুকদার
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার শিলারচর ইউনিয়নের রঘুরামপুর ইন্তাজ উদ্দিন খান পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে মাদকবিরোধী সংগঠন রঘুরামপুর যুব সমাজ।

কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রঘুরামপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় র‍্যালিতে অংশগ্রহণকারী সাধারণ মানুষ মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পরবর্তীতে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ শফিক মোল্লা, মোঃ শহিদুল মোল্লা, মোঃ মোজাম আকন, মোঃ আলমগীর মোল্লা,মোঃ তোতামিয়া আকন, মোঃ জিয়াউল হক মোল্লা, মোঃ সেলিম মোল্লা,রনক মোল্লা ও সাখাওয়াত আকন।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবলে যুবসমাজ ক্রমেই বিপথগামী হচ্ছে, যা জাতির ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগের বিষয়। মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই যেকোনো মূল্যে মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার পাশাপাশি সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন তারা।

বক্তারা আরও বলেন, একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন জোরদারের মাধ্যমেই মাদকের বিরুদ্ধে টেকসই প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme