
মাদারীপুরে অবৈধ ইট ভাটার কারণে নষ্ট হচ্ছে পরিবেশ ও কৃষি জমি।
নাসির উদ্দীন নাহিদ তালুকদার
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে নিয়মনীতির তোয়াক্কা না করেপরিবেশের ছাড়পত্র না নিয়েই প্রশাসনকে ম্যানেজ করে গড়ে ওঠা অবৈধ ইটভাটা এখন ফসলি জমি, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির মুখে,আবাদি ফসলি জমি কেটে নেওয়ায় জমির উর্বরতা নষ্ট হচ্ছে, বিষাক্ত কালো ধোঁয়ায় কমছে ধানের ফলন,ঝরে পড়ছে আম-লিচুর মুকুল। শ্বাসকষ্ট,হাঁপানি ও চর্মরোগ বাড়ছে আশপাশের মানুষের মধ্যে।
অভিযানে কিছু ভাটা ভাঙা হলেও অল্পদিনেই আবার চালু হচ্ছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে
জনগণের অভিযোগ,কিছু প্রভাবশালী ইটভাটার মালিকরা প্রশাসনের নামে কথিত “LR ফান্ড”-এ টাকা দিয়ে ম্যানেজ করে এসব অবৈধ ইটভাটা চালাচ্ছে।
আসলে এই অবৈধ ইটভাটার “LR ফান্ডের টাকা কী এবং এর কোনো আইনি বৈধতা আছে কি না—এই প্রশ্নের জবাব জানতে চায় সাধারণ মানুষ।
পরিবেশ সচেতন মানুষের দাবি এই অবৈধ ইটভাটা অভিযান করে জরিমানা নয়, স্থায়ীভাবে অবৈধ ভাটা বন্ধের,ব্যবস্থা নিতে হবে।