1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সন্ধ্যা ৬:৩৫|
শিরোনামঃ
মাদারীপর পুরাতন বিসিক শিল্পনগরী এলাকায় গৃহবধূ মীম আক্তার হত্যায় অভিযুক্ত,স্বামী রিয়াদ খানের আত্মীয় মাদারীপুর সদর হাসপাতালে চাকরি করেন,বিধায় নিহত মিমের চাচা অভিযোগকারী বলেন এই হত্যার ময়নাতদন্তের রিপোর্ট আমদের সত্য পাওয়া নিয়ে আমরা ভুক্তভোগী পরিবারের শঙ্কায় আছি। ​মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডঃ জামিনুর হোসেন (মিঠুর) গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডঃ জামিনুর হোসেন (মিঠুর) গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরে অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা কমিটি থেকে ১৭ নেতা কর্মী পদ সাময়িক স্থগিত মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে ৫৩০ পিস ইয়াবা সহ আটক -৪

মাদারীপুর জেলা সদরে মডেল মসজিদ উদ্বোধন।

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলা সদরে মডেল মসজিদ উদ্বোধন।

নাসির উদ্দিন(নাহিদ)তালুকদার জেলা প্রতিনিধি মাদারীপুর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) পবিত্র জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো মাদারীপুর সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।
উদ্বোধনী জুম্মার নামাজে অংশ নিতে দুপুর ১২ টা বাজার সাথে সাথেই মসজিদ প্রাঙ্গণে ঢল নামে হাজারো মুসল্লির। ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নামাজ আদায়ে অংশ নেন মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি) মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, আলেম-ওলামা এবং সমাজের নানা স্তরের গণ্যমান্য ব্যক্তিরা।
নামাজ শেষে মুসল্লিদের মুখে ছিল আনন্দের ছাপ। অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, “এত সুন্দর ও আধুনিক একটি মসজিদে নামাজ আদায় করতে পারা সত্যিই আল্লাহর বিশেষ নিয়ামত।

আধুনিক স্থাপত্যশৈলী ও ইসলামী নকশায় নির্মিত এই ৪ তলা বৈশিষ্ট্য মডেল মসজিদে রয়েছে প্রশস্ত নামাজ কক্ষ, নারী মুসল্লিদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগসহ বিভিন্ন সুযোগ-সুবিধা। মসজিদটি মাদারীপুরের ধর্মীয় ও ইসলামিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সবশেষে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন—আল্লাহ যেন কাল কেয়ামত পর্যন্ত আদায় করা সকল মুসল্লিদের নামাজ কবুল করেন এবং এই মসজিদকে দ্বীনের খেদমতে কবুল করেন। আমিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme