পবিত্র জুম্মার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন হলো মাদারীপুর সদর মডেল
লাকি আক্তার
বিশেষ প্রতিনিধি মাদারীপুর
পবিত্র জুম্মার নামাজের মধ্যদিয়ে উদ্বোধন হলো মাদারীপুর সদর মডেল মসজিদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) জুমার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো মাদারীপুর সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।
উদ্বোধনী জুমার নামাজে অংশ নিতে সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে ঢল নামে হাজারো মুসল্লির। ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নামাজ আদায়ে অংশ নেন জেলা প্রশাসক (ডিসি) মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, আলেম-ওলামা এবং সমাজের নানা স্তরের গণ্যমান্য ব্যক্তিরা।
নামাজ শেষে মুসল্লিদের মুখে ছিল তৃপ্তির হাসি ও আনন্দের ছাপ। অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, “এত সুন্দর ও আধুনিক একটি মসজিদে নামাজ আদায় করতে পারা সত্যিই আল্লাহর বিশেষ নিয়ামত। আজ আমাদের মনের একটি বড় আশা পূরণ হলো।”
আধুনিক স্থাপত্যশৈলী ও ইসলামী নকশায় নির্মিত এই মডেল মসজিদে রয়েছে প্রশস্ত নামাজ কক্ষ, নারী মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগসহ বিভিন্ন সুযোগ-সুবিধা। মসজিদটি মাদারীপুরের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সবশেষে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে দোয়া করেন—আল্লাহ যেন আজ আদায় করা সকল নামাজ কবুল করেন এবং এই মসজিদকে দ্বীনের খেদমতে কবুল করেন। আমিন।