1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:৫২|
শিরোনামঃ
মাদারীপুরে সন্ত্রাসীদের হামলায় আলমগীর হাওলাদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদারীপুরে সন্ত্রাসীদের হামলায় আলমগীর হাওলাদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক)এর নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাদারীপর পুরাতন বিসিক শিল্পনগরী এলাকায় গৃহবধূ মীম আক্তার হত্যায় অভিযুক্ত,স্বামী রিয়াদ খানের আত্মীয় মাদারীপুর সদর হাসপাতালে চাকরি করেন,বিধায় নিহত মিমের চাচা অভিযোগকারী বলেন এই হত্যার ময়নাতদন্তের রিপোর্ট আমদের সত্য পাওয়া নিয়ে আমরা ভুক্তভোগী পরিবারের শঙ্কায় আছি। ​মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডঃ জামিনুর হোসেন (মিঠুর) গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডঃ জামিনুর হোসেন (মিঠুর) গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মাদারীপুরে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের জন্য বেসরকারী সামাজিক সংগঠনের লিফলেট বিতরণ

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

মাদারীপুরে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের জন্য বেসরকারী সামাজিক সংগঠনের লিফলেট বিতরণ

নাসির উদ্দিন(নাহিদ)তালুকদার
নিজস্ব প্রতিবেদক।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”- শিরোনামে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় হ্যান্ড লিফলেট বিতরণ কার্যক্রম চালাচ্ছে মাদারীপুরের কয়েকটি বেসরকারী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

বুধবার (২৮ জানুয়ারী) রাতে ও বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকালে মাদারীপুর শহরের বিভিন্ন গুরুত্ব জনাকীর্ণ এলাকায় এ কার্যক্রম চালু করা হয়েছে। এতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মাদারীপুর জেলা কমিটির সভাপতি এনায়েত নান্নু ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকটি বেসরকারী সামিজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহন করতে দেখা গেছে। তম্মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) এর মাদারীপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক ও মানবাধিকার প্রতিনিধি শরীফ মোঃ ফায়েজুল কবীর , যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বদরুন নাহার কলি, রেজাউল ইসলাম রেজা, ট্রান্সপরেন্সী ইন্টারন্যাশনাল (টিআইবি) এর জেলা কমিটির সদস্য প্রফেসর (অবঃ) মকবুল হোসেন, সায়ান মাহমুদ সৈকত, পাশে আছি মাদারীপুর এর প্রতিষ্ঠাতা পরিচালক সোহাগ হাসান সহ বেশ কয়েকটি বেসরকারী সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। তারা ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন “আমার ভোট আমি দেবো, জেনে-শুনে বুঝে দেবো, সৎ-যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে দেবো”।

বিষয়টি স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন, রাজনৈতিক মহল ও সুশীল সমাজ সহ সর্বস্তরের ভোটারদের মাঝে দারুন উৎসাহের সৃষ্টি করেছে। তারা বলছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট কেন্দ্রের পরিবেশ যা’তে সম্পূর্ণ নিরপেক্ষ থাকে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বিঘ্নে আবার গন্তব্যে ফেরত আসতে পারেন- সেটা নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী সহ ভোটে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিশ্চিত করার আহবান জানান। তারা আরো বলেন, ভোটের নির্ধারিত সময়ের আগ পর্যন্ত তাদের এ সচেতনামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme