1. madaripurcrimenews@gmail.com : Admin :
  2. admin@madaripurcrimenews.com : madaripur crime news : madaripur crime news
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| বিকাল ৩:২৬|
শিরোনামঃ
মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ। মাদারীপুরে সন্ত্রাসীদের হামলায় আলমগীর হাওলাদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদারীপুরে সন্ত্রাসীদের হামলায় আলমগীর হাওলাদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক)এর নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাদারীপর পুরাতন বিসিক শিল্পনগরী এলাকায় গৃহবধূ মীম আক্তার হত্যায় অভিযুক্ত,স্বামী রিয়াদ খানের আত্মীয় মাদারীপুর সদর হাসপাতালে চাকরি করেন,বিধায় নিহত মিমের চাচা অভিযোগকারী বলেন এই হত্যার ময়নাতদন্তের রিপোর্ট আমদের সত্য পাওয়া নিয়ে আমরা ভুক্তভোগী পরিবারের শঙ্কায় আছি। ​মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডঃ জামিনুর হোসেন (মিঠুর) গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা -বরিশাল মহাসড়কে ঘটকচর মিলগেট নামক স্থানে বাস ও ইজিবাইকে সংঘর্ষে নিহত -৫

প্রতিনিধির নামঃ
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর নামক স্থানে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত -৫

নাসির উদ্দিন(নাহিদ)তালুকদার
মাদারীপুর জেলা প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একটি ইজি বাইকে চাপা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এ ঘটনায়, ঘটনাস্থলেই ইজি বাইকে থাকা পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসে থাকা আরও একাধিক যাত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আনুমানিক বিকাল ৫টা সময় মাদারীপুর জেলার কালকিনি উপজেলা থেকে একটি সার্বিক পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঘটকচর নামক স্থানে আসার পরে দ্রুতগতি থাকায় বাসটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।এ সময় ইজি বাইকে থাকা ৫ জন যাত্রী ঘটনা স্থানে মৃত্য হয় ,এই দুর্ঘটনায় বাস ও ইজিবাইক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানান, কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই বই পাস থেকে তীব্র যানজট সৃষ্টি হয়,পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে যান চলাচল সচল করেন,পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2019 bdnews theme